বিসমিল্লাহির রাহমানির রাহিম
রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। আধুনিক, বিজ্ঞানমনস্ক, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলাই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য। প্রতিষ্ঠালগ্ন থেকে রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সুনামের সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং দেশপ্রেমের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের অক্লান্ত প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে।
ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে আমরা তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রসারে অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের সৃজনশীল, দায়িত্বশীল এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি এবং সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।
রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কতৃর্ক সর্বসত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: এক্সপ্লোর আইটি